Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গভীর রাতে কৃষি খামারের কেয়ারটেকারকে শ্বাসরোধ করে হত্যা,৭ গরু লুট

Bangla FMbyBangla FM
১০:৪৬ am ০৬, মার্চ ২০২৫
in অন্যান্য
A A
0
oplus_1024

oplus_1024

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে কৃষি খামারের কেয়ারটেকারকে খুন করে ৭ টি গরু ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

উপজেলার শুকনাকুড়ি এলাকায় বুধবার দিবাগত রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জয়নাল উদ্দিন (৬৫)। তিনি কাকৈড়গড়া ইউনিয়নের পুকুরিয়া এলাকার বাসিন্দা। ওই খামারে তিনি গত আড়াই মাস যাবত কাজ করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,গভীর রাতের কোন এক সময় একদল দুর্বৃত্ত ওই খামারে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় তারা কেয়ারটেকার জয়নাল উদ্দিনকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে এবং খামারের ৭টি গরু লুট করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বরকত খান বলেন,সকালে খামারে এসে বদলী কেয়ারটেকার হেলাল উদ্দিন খামারের নিত্যদিনের কার্যক্রম দেখতে না পেয়ে ওই কেয়ারটেকারকে ডাক দেয়। তার সাড়াশব্দ না পেয়ে সেখানকার খড় রাখার ঘরের দরজা খুলতেই তাকে মুখবাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে।

স্থানীয় ইউপি সদস্য সেকুল আলম তালুকদার বলেন,জয়নাল উদ্দিন সহজ সরল মানুষ ছিলেন। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। তাকে এভাবে কেন খুন হতে হলো! এমন ঘটনায় আমরা আতঙ্কিত বোধ করছি। আমাদের নিরাপত্তা কোথায়?

নিহতের স্ত্রী জমিলা খাতুন বারবার বিলাপ করতে করতে বলেন,স্বামীর আয় দিয়ে আমাদের সংসার চলতো। এখন ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার কিভাবে চলবে? যারা আমার স্বামীকে এভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

খামার মালিক মাহাবুল হক বলেন,দুর্বৃত্তরা আমার বড় ধরণের ক্ষতি করেছে। আমার কেয়ারটেকারকে হত্যা করেছে। যারা এই অপরাধের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি আল ইমরানুল আলম বলেন,ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে। আমরা খুব দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম