Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে কেমুসাসের ১২৪৮তম সাহিত্য আসর শরৎচন্দ্র ছিলেন সাধারণ মানুষের জীবনের সাহসী কথক

Tanazzina TaniabyTanazzina Tania
১২:২০ pm ২৬, সেপ্টেম্বর ২০২৫
in বাংলাদেশ
A A
0
উৎফল বড়ুয়া, সিলেট:
শরৎচন্দ্র ছিলেন সাধারণ মানুষের জীবনের সাহসী কথক। তাঁর লেখায় গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, মানবিক মূল্যবোধ, নারী-পুরুষের সমঅধিকার ও সমাজ সংস্কারের আহ্বান উঠে এসেছে। বর্তমান সময়েও শরৎচন্দ্রের সাহিত্য সমান প্রাসঙ্গিক।
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেমুসাসের ১২৪৮তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, শরৎচন্দ্রের রচনায় সমাজের দর্পণ প্রতিফলিত হয়েছে। তিনি ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর।
২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে এবং ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের সহ-পাঠাগার সম্পাদক কবি ইশরাক জাহান জেলী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ কবি ইউসুফ আল আজাদ।
সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন হামিদ। আসরে লেখা পাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন জুবের আহমদ সার্জন, মোহাম্মদ দিদার আহমদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, আব্দুল মুমিন, কামাল আহমদ, মাহফুজ জোহা, আতাউর রহমান বঙ্গী, মোহা. লিলু মিয়া, আদিল আনোয়ার, মকসুদ আহমদ লাল প্রমুখ । আসরে সেরালেখক মনোনীত হন কবি কামাল আহমদ।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম