Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রাইমারী স্কুলের ২ শিক্ষকের বিরুদ্ধে ১ হাজার ২০০ আবেদন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫২ pm ১৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

এম.শাহীন আল আমীন,জামালপুর জেলা প্রতিনিধি :

ক্লাশের পরিবর্তে মারমারি ও ঝগড়ার খনিতে পরিনত হয়েছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া সরকারি প্রাইমারী স্কুলে। ২০২১ সাল থেকে শুরু হয়ে ২০২৬ সাল পর্যন্ত ঘটনা চলমান আছে। মামলাও হয়েছে একাধিক। অনিয়মের লিখিত আবেদন পড়েছে ১ হাজার ২০০টি।

এ কারণে স্কুলে পড়া লেখার বিঘœ ঘটছে। অচলাবস্থা বিরাজ করছে স্কুলের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে স্কুলের প্রশাসনিক ব্যবস্থা। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগও অসহায় অবস্থায় হাত গুটিয়ে নীরবতা পালন করছে। ফলে দিন ঘটনা ভয়বহ হয়ে উঠছে।

নীলাক্ষিয়া সরকারি প্রাইমারী স্কুলের বর্তমান বয়স ৯২ বছর। ১৯৩৫ সালে স্কুলটি প্রতিষ্ঠা হয়। প্রাচীনতম এ স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫ শতাধিক। শিক্ষক ১০ জন।

ঘটনার সূত্রপাত ২০২১ সাল থেকে। প্রধান শিক্ষক না থাকার পরেও সিনিয়র ৪ জন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেননি। তখন প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব গ্রহন করেন সহকারী শিক্ষক সঞ্জয় ভদ্র।

এর পর থেকেই শুরু হয় দ্বন্দ্ব। এই অবস্থায় প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব গ্রহন করেন সহকারী শিক্ষক আজাদ হোসেন।
তখন থেকেই চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ হোসেন ও সহকারী শিক্ষক সঞ্জয় ভদ্রের মধ্যে দ্বন্দ্বের মাত্রা আরও বেড়ে যায়।

আজাদ হোসেনের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ তুলে ধরেন সহকারী শিক্ষক সঞ্জয় ভদ্র। সহকারী শিক্ষক সঞ্জয় ভদ্রের বিরুদ্বেও পাল্টা অভিযোগ করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ হোসেন।

নীলাক্ষিয়া সরকারি প্রাইমারী স্কুলে বিভিন্ন দপ্তরে অভিযোগের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ২০০টি। অভিযোগের সংখ্যা নিয়ে স্থানীয় প্রশাসনও বিব্রত।

শিক্ষার্থী অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগীরা শতবার সালিশ দরবার করেও ঘটনার ইতি টানতে পারেনি। দিন দিন উক্ত স্কুলে পাঠদানের পরিবর্তে মারিমারি ও ঝগড়ার কারখানায় পরিনত হয়েছে।

দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি ও শারিরীক আঘাত নিয়মিত ভাবেই চলমান আছে। একাধিক মোবাইল ভাঙ্গার ঘটনার ঘটনাও ঘটেছে।

শিক্ষার্থীরা দুই শিক্ষকের বিরুদ্ধে জুতা মিছিল ও ক্লাশ বর্জনও তরতে বাধ্য হয়েছে। স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য গ্রামবাসী ও শিক্ষার্থী অভিভাবকরা একাধিকবার মানববন্ধন ও সমাবেশ করেছে। তবে দ্বন্দ্বের অবসান হয়নি।
এব্যাপারে শিক্ষার্থী অভিভাবক প্রভাষক আব্দুল মাজেদ সরকার বলেন, নীলাক্ষিয়া সরকারি প্রাইমারী স্কুলে বর্তমানে শিক্ষার পরিবেশ নেই। শিক্ষার্থীদের সামনেই শিক্ষকরা মারামারি, হাতাহাতি ও ঝগড়া বিবাদ করে আসছে। অশালিন আচরন করছে। এই পরিবেশ বিদ্যমান থাকলে শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষায় শিক্ষা থেকে বঞ্চিত হবে।

প্রবীন ব্যাক্তি সজু মিয়া বলেন, ২০২১ সাল থেকে যে সকল কার্যকলাপ শুরু হয়েছে তাতে স্কুল ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এ স্কুলে শিক্ষার পরিবেশ ফিরেয়ে আনতে হলে প্রশাসন, জন প্রতিনিধি ও এলাকার শিক্ষানুরাগীদের জোরালো পদক্ষেপ নিতে হবে।

অভিভাক শাহজাহান আলী বলেন, বর্তমান প্রেক্ষাপটে শক্ত ভূমিকা না নিলে স্কুলে যে কোন সময় আইন শৃংখলার চরম বিঘœ ঘটতে পারে।

এব্যাপারে সহকারী শিক্ষক সঞ্জয় ভদ্র বলেন, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ হোসেন আমাকে শারিরীক, মানসিক ও সামাজিকভাবে নির্যাতন করে আসছে। তার নির্যাতনে আমি অতিষ্ট। আজাদ হোসেনের কারনেই স্কুলে বিশৃংখলা পরিবেশ বিদ্যমান। কোমলমতি শিক্ষার্থীদের কল্যানে শিক্ষার উপযুক্ত পরিবেশ চাই।

চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ হোসেন পাল্টা অভিযোগ করেছেন সহকারী শিক্ষক সঞ্জয় ভদ্রের বিরুদ্ধে। তিনি বলেন, তার আচরনে স্কুলের স্টাফ ও শিক্ষার্থীরা অতিষ্ট। এ সমস্যা সমাধান না হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভবনা। তিনি সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নিবাহী অফিসার মুরাদ হোসেন জানান, নীলাক্ষিয়া স্কুল বিষয়ে সব কিছু অবহিত হওয়ার পর উর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এবং বিষয়টির সমাধান হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্ম আলী আহসান বলেন, বিষয়টি উর্ধবতম কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বিভাগীয় মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। মামলার প্রস্তুতি চলমান আছে। সহসায় নির্দেশনা মোতাবেক বিভাগীয় মামলা দায়ের হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম