Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ‘ডেভিল হান্ট’ অভিযানে ১২ জন গ্রেপ্তার

Taslima TanishabyTaslima Tanisha
৬:১৭ pm ১৮, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজার জেলায় বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

পুলিশ জানায়,মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ও বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন-শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. হরিপদ রায়,মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাজ্জাদুর রহমান, রাজনগর উপজেলার ৮ নম্বর মনসুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুন নূর গুলু, জুড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ ওরফে ফয়সাল উদ্দিন এবং সদর উপজেলা আওয়ামী লীগ নেতা জমসেদ খাঁ।

এ ছাড়া বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন,কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া উপজেলার ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়,শ্রীমঙ্গল আওয়ামী লীগের কর্মী ইসমাইল হোসেন রাজন এবং জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী অশোক দেববর্মাকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার জানান,নির্বাচনের আগে যেকোনো ধরনের সহিংসতা,বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম