Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১১ হাজার শিক্ষার্থী পরিচয়হীন, বাড়ছে অনিশ্চয়তা

Tanazzina TaniabyTanazzina Tania
১:০৬ pm ০২, নভেম্বর ২০২৫
in Semi Lead News, শিক্ষা
A A
0

ইকরাম হাসান,নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ঐতিহ্যবাহী ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় ১১ হাজার শিক্ষার্থী এখনো পরিচয়হীন অবস্থায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়টি এখনো ক্লাস বা কোনো একাডেমিক কার্যক্রম শুরু করতে পারেনি, ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর থেকে রাজধানীর এই সাত সরকারি কলেজ কে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হওয়ার আগেই শুরু হয়েছে দীর্ঘ প্রশাসনিক জটিলতা। ফলে ভুক্তভোগী হাজারো শিক্ষার্থী।

অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ইতোমধ্যেই প্রথম সেমিস্টার শেষ করে দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতি নিচ্ছে।অন্যদিকে, প্রস্তাবিত এই কাঠামোয় ভর্তি হওয়া শিক্ষার্থীরা ক্লাস শুরুর তারিখ পর্যন্ত জানতে পারছেন না।

২৪-২৫ সেশনে ভর্তি হওয়া ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা অনেক আশা নিয়ে গ্রাম থেকে এইখানে এসেছি কিন্তু এখন মনে হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার। কেউ আমাদের সঠিক তথ্য দিতে পারছে না।

শিক্ষার্থীদের অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এই সকল শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা যায়, প্রশাসনিক কাঠামো ও অনুমোদন সংক্রান্ত কিছু বিষয় এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এসব সম্পন্ন হলেই ক্লাস কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তবে কবে নাগাদ শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যুক্ত হতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানাতে পারে নি অন্তবর্তীকালীন প্রশাসন কিংবা ইউজিসি।

Tags: ঢাকার ঐতিহ্যবাহী ৭ কলেজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম