জামালপুর প্রতিনিধি :
জামালপুরে নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল নামের এক চা দোকানির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে তিতপল্লা ইউনিয়নের কাষ্টশিঙ্গায় পরিত্যক্ত একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল জলিল একই গ্রামের তৈয়ব আলীর ছেলে।
জানা যায়, ১ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন আব্দুল জলিল(৪৫)। এর পর তিনি আর আর বাড়ি ফিরেনি। শনিবার সন্ধ্যায় নিহতের বাড়ি পাশেই একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে মরদেহ দেখতে পায় লোকজন। ঘটনার খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ আব্দুল জলিলের লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী আনজুয়ারা বেগম জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয় । এর পর আর বাড়ি ফিরেনি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত আব্দুল জলিলের চোখ উপড়ানো ছিল এবং কপালে চামড়া ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

