Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে ২০০ পিছ ইয়াবাসহ ১ জন গ্রেফতার

Tanazzina TaniabyTanazzina Tania
১:২২ pm ১১, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মোঃ জালাল হোসেন, (ক্রাইম রিপোর্টার রাজশাহী):

আজ ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন চামটা গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ আঃ আলিম ওরফে কালু এর বসতবাড়ির মেইন গেইটের সম্মুখ হতে ভোর ০৪.০৫ ঘটিকায় একজন মাদককারবারিকে ২০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আঃ আলিম ওরফে কালু (৪৯)। মোঃ আঃ আলিম অরফে কালু রাজশাহী জেলার চারঘাট থানার চামটা গ্রামের মৃত আ: কুদ্দুস এর পুত্র।

রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম সঙ্গীয় ফোর্সসহ ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত ০৩.৩০ টায় চারঘাট থানাধীন শিশাতলা বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন চামটা গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ আঃ আলিম ওরফে কালু এর বসতবাড়ির মেইন গেইটের সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্সসহ আজ ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ০৩.৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৪.০৫ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আঃ আলিম ওরফে কালুর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম