Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দীর্ঘ ১৬ বছর পর ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

Bangla FMbyBangla FM
৭:০০ am ১২, জুলাই ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

ভাণ্ডারিয়া (পিরোজপুর):
দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে এক কাউন্সিল অধিবেশনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক আহমেদ সোহেল মনজু। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনির হোসেন আকন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজাদ।

উল্লেখ্য, গত ৯ জুলাই ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ১১ জুলাই উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলরদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন আহ্বায়ক আহমেদ সোহেল মনজু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মনির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক এবং পিরোজপুর জেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, সদস্যসচিব গাজী অহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নুরুল ইসলাম বাবুল প্রমুখ।

নবনির্বাচিত আহ্বায়ক আহমেদ সোহেল মনজু বলেন, “দীর্ঘ ১৬ বছর পর তৃণমূলের নেতা-কর্মীদের সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন হয়েছে। এতে সংগঠনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।”

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম