Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভৈরবে নিরাপদ খাদ্য আইনে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

Bangla FMbyBangla FM
১১:১০ am ১০, মে ২০২৫
in অন্যান্য
A A
0


রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার ক্যাপিটাল ফুডসকে মোড়কে অগ্রিম তারিখ ব্যবহার এবং অননুমোদিতভাবে মিল্ক ব্রেড উৎপাদনের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই উপজেলার ইয়াকুব এন্ড মাহবুব ফুড প্রোডাক্টসকে পচা মরিচ দিয়ে গুড়া তৈরি, ক্ষতিকর রং মেশানো এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে রহিম বেকারিকে কেক তৈরিতে ক্ষতিকর রং ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযানে কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্রসহ র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম