Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জিয়াউর রহমান একজন ক্ষণজন্ম মহাপুরুষ : বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

Bangla FMbyBangla FM
১০:১৮ am ০১, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম-জিসাফ এর উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১লা জুন ২০২৫ইং, রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর  রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ নুরউদ্দিন মিয়া, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লায়ন এম. এস. শিবলী, বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদ ঢাকা’র চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের কার্যকরী সভাপতি প্রফেসর আকবর সিরাজী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস সাঈদ। সভাপতিত্ব করেন জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম-জিসাফ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবি।
স্বাগত বক্তব্য রাখেন জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম-জিসাফ এর সাধারণ সম্পাদক জিয়া পরিবারের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুর রহমান দিপু। সঞ্চালনা করেন জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ রমিজ উদ্দিন রুমি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমান একজন ক্ষণজন্ম মহাপুরুষ। ১৯৭১ সালে জাতির ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। এ জন্য ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার প্রতিষ্ঠিত দল বিএনপি তার সৃষ্ট রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি আধুনিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে পরিচিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৪৪তম মৃত্যু বার্ষিকীতে তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।
বিশেষ অতিথি হাবিবুর রহমান হাবি বলেন, জিয়াউর রহমানকে নিয়ে বিগত সরকার নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত ছিল। কিন্তু দেশবাসী এই মহান নেতাকে অন্তর থেকে ভালোবাসে। কোন ষড়যন্ত্র বা চক্রান্তই জিয়াউর রহমানের ভাবমূর্তিকে ক্ষুন্ন করতে পারবে না।
নিবেদক

(ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুর রহমান দিপু)
সাধারণ সম্পাদক, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম-জিসাফ

Tags: বিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম