Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টানা বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত: পানিতে নিমজ্জিত টিউবওয়েল-টয়লেট, দুর্ভোগে হাজারো মানুষ

Bangla FMbyBangla FM
৮:২০ am ০৯, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_0

Oplus_0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
টানা বর্ষণ ও অপরিকল্পিত খাল-নদী খননের কারণে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে সাতক্ষীরা পৌর এলাকা ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল। শহরের অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট, টয়লেট এবং খাওয়ার পানির উৎস টিউবওয়েল পানিতে নিমজ্জিত। ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ।

অনেক পরিবার ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রস্তুতি নিচ্ছেন। পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা ও কৃষিজমি। সৃষ্ট হয়েছে খাদ্য, স্বাস্থ্য ও চলাচলসংকট।

যেসব এলাকাগুলো ডুবে আছে

টানা কয়েক দিনের বৃষ্টিতে সাতক্ষীরা শহরের রসুলপুর, মেহেদীবাগ, মধু মল্লারডাঙ্গী, পলাশপোল, পুলিশ লাইন, কামালনগর, ইটাগাছা, রাজারবাগান, মাছখোলা, পুরাতন সাতক্ষীরা, বদ্দীপুর কলোনি, আলিয়া মাদ্রাসা, রথখোলা বিল, কুখরালী, গড়েরকান্ডা, বাঁকাল, রইচপুর, মধ্য কাটিয়া, বারুইপাড়া সহ অসংখ্য এলাকা পানিতে তলিয়ে আছে।

সেখানে রাস্তাঘাটে হাঁটু কিংবা কোমর সমান পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। খাওয়ার পানি, রান্না, গোসল এমনকি পায়খানাও ব্যাহত হচ্ছে পানির কারণে।

অভিযোগ: সমন্বয়হীনতা, দখল ও দুর্নীতি

স্থানীয়রা বলছেন, বছরের ৪–৬ মাস এভাবেই জলাবদ্ধতায় কাটাতে হয় তাদের। তারা অভিযোগ করেছেন, নদী-খাল খননে অনিয়ম, খালের মুখ বন্ধ করে প্রভাবশালীদের মাছ চাষ, এবং এলোমেলো ড্রেন নির্মাণই এই দুর্ভোগের মূল কারণ।

বারুইপাড়া এলাকার দীনু রঞ্জন বলেন, “আমাদের কুখরালী উত্তরপাড়ার রাস্তা গত এক মাস পানির নিচে। পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি। বিলের পানি বের হবার মুখ বন্ধ করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা।”

বদ্দীপুর কলোনির বাসিন্দা আলমগীর কবির বলেন, “চার–পাঁচ মাস হাঁটু পানি জমে থাকে। রাস্তা নষ্ট হয়ে গেছে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, পঁচা পানির কারণে চর্মরোগ হচ্ছে।”

পুরাতন সাতক্ষীরা এলাকার সাইফুল ইসলাম জানান, “সাতক্ষীরা-আশাশুনি সড়কের পাশের রামচন্দ্রপুর বিলের পানি উঠেছে উঠানে। অর্ধশতাধিক বাড়ি-ঘর প্লাবিত।”

সরকারি ব্যর্থতা ও সমন্বয়ের অভাব

নাগরিকরা জানান, কোটি কোটি টাকা ব্যয়ে খনন করা নদী ও খালগুলোতে প্রকল্পের নামে হয়েছে অনিয়ম। খালের তলদেশ না কেটে শুধু পাড় উঁচু করে কৃত্রিম গভীরতা দেখানো হয়েছে, যার ফলে পানির নিষ্কাশন ব্যাহত হচ্ছে।

কামালনগরের জহুরুল ইসলাম বলেন, “সরকার বদল হয়, কিন্তু আমাদের দুর্ভোগ কাটে না। ড্রেন ঠিক থাকলে এই ভোগান্তি পোহাতে হতো না। কাগজে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সেবা তলানিতে।”

প্রশাসনের বক্তব্য

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জলাবদ্ধতা কবলিত এলাকাগুলো পরিদর্শন শেষে জানান, “ড্রেন ও খালের মুখ বন্ধ করে মাছ চাষের বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে বারবার কথা বলেছি। তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা নেওয়া হচ্ছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম