Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জ  আরমান গেস্ট হাউজ আবাসিক হোটেলে অবৈধ দেহ ব্যবসা

Bangla FMbyBangla FM
১:৪৮ pm ২২, ফেব্রুয়ারী ২০২৫
in অপরাধ
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জ পৌর শহরের নিউ ঢাকা রোড সংলগ্ন আরমান গেস্ট হাউজ আবাসিক হোটেলে অবৈধ দেহ ব্যবসা করায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র কর্তৃক ভাংচুর ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অবৈধ দেহ ব্যবসায় জড়িত থাকা হোটেল মালিকসহ ৬ জনকে গ্রেফতার  করেছে সদর থানা পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহ‌রে নিউ ঢাকা রোডে আরমান গেস্ট হাউজ আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।তথ্যটি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি তদন্ত ‌কে এম মাসুদ রান।

গ্রেফতারকৃতরা হলেন, আরমান গেস্ট হাউজ আবাসিক হোটেলের মা‌লিক ও সদর উপ‌জেলার সয়াদানগড়া মধ্যপাড়া গ্রা‌মে‌র মৃত আজার সেখের ছে‌লে, মো. শাহাদত হোসেন সবুজ (২৯), সয়াধানগড়া মধ্যপাড়া, খলিল প্রামানিকের ছে‌লে, মো. শাহিন ওরফে শামিম (৩৫), চর হরিপুর গ্রা‌মের গাজী নজরুল ইসলামের ছে‌লে, মো. দুলাল শেখ (৩৩), শিরইল কলোনী গ্রা‌মের মৃত জাকির আলীর মে‌য়ে মোছা. শিমলা খাতুন (২৫), রাজশাহী ফকিরপাড়া গ্রা‌মের, মৃত আলিম হোসেনের মে‌য়ে মোছা. শাপলা খাতুন (৩৪), লালমনিরহাট জেলার দক্ষিণ গোটামারী গ্রা‌মের মো. দুলাল হোসেনের মে‌য়ে মোছা. দুলিফা বেগম আঁখি (২৯)।

সিরাজগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়,আরমান গেস্ট হাউজ আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা করায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হোটেলটির আসবাবপত্র ভাংচুর করে। পরবর্তীতে হোটেলের লেপ, তোষক, কাতা, বালিশ, বিছানার চাদর, কাপড়, হোটেলের ব্যানার সহ অন্যান্য সামগ্রী হোটেল থেকে বের করে রাস্তার মধ্যে অগ্নি সংযোগ করেন। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, আরমান গেস্ট হাউজ আবাসিক হোটেলে অবৈধ দেহ ব্যবসার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হোটেলটির আসবাবপত্র ভাংচুর করে হোটেলের লেপ, তোষক, কাতা, বালিশ, রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আমাদের দমকল বাহিনী পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন না স্থানীয় লোকজন।

মো:দিল

সিরাজগঞ্জ 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম