Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলের দিকে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

Bangla FMbyBangla FM
৯:২৩ am ১৭, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সহিংসতা বেড়েছে। ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, সর্বশেষ হামলায় ইরান ইসরায়েলের দিকে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইসরায়েলের একাধিক এলাকা, এর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন। তবে কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় আঘাত হেনেছে বলে স্বীকার করেছেন তারা।

এরইমধ্যে আরও এক বড় ধরনের দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তাদের দাবি, গত রাতের অভিযানে ইরানের এক শীর্ষ সামরিক কমান্ডার আলী শাদমানিকে হত্যা করা হয়েছে। শাদমানি ছিলেন ইরানের সামরিক সদরদপ্তরের প্রধান, যে দপ্তরটি দেশটির এলিট ফোর্স রেভ্যল্যুশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনীর সমন্বিত অপারেশনের নেতৃত্ব দিয়ে থাকে। তিনি সম্প্রতি নিহত হওয়া আরেক জ্যেষ্ঠ কমান্ডার গোলামালি রাশিদের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

ঘটনাগুলোর প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়া হচ্ছে। ইরান-ইসরায়েল সংঘাত এখন আর কথার লড়াইয়ে সীমাবদ্ধ নয়, সরাসরি সামরিক হামলায় রূপ নিয়েছে, যার প্রভাব গোটা অঞ্চলেই গভীরভাবে পড়তে শুরু করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম