Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

Bangla FMbyBangla FM
১:২৯ pm ১১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের সদরপুর উপজেলায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিশেষ করে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, মাছের ঘেরসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে ক্ষতির পরিমাণ বাড়ছে। ফলে স্থানীয় কৃষক ও দিনমজুর শ্রেণির মানুষ পড়েছেন চরম বিপাকে।

জানা গেছে, উপজেলার ঢেউখালী, আকোটেরচর, চরনাসিরপুর, ভাষাণচর, নারিকেল বাড়িয়া, চরবিষ্ণুপুর, চরমানাইর, কৃষ্ণপুর ও সদর ইউনিয়নের অধিকাংশ নিচু এলাকাগুলো অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক টানা বর্ষণে এ বছর উঁচু জমিরও অনেক অংশ ডুবে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা, বেশিরভাগ ক্ষেতেই চারা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকেরা।

কৃষ্ণপুর ইউনিয়নের কৃষক মো. রাজ্জাক মোল্যা বলেন, আমরা অনেক কষ্ট করে আমনের বীজতলা প্রস্তুত করেছিলাম। এখন সব পানির নিচে। নতুন করে বীজতলা তৈরি করতে গেলে সময়ও লাগবে, খরচও হবে। আমাদের জন্য এটা অনেক বড় ধাক্কা।

ভাষানচর ইউনিয়নের কৃষক আমিনুল ইসলাম জানান, কয়েক দিনের বৃষ্টিতে আমার ১০ শতক মরিচের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে মরিচ গাছের গোড়া পচে সব নষ্ট হয়ে গেছে।

এ প্রসঙ্গে সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, কয়েক দিনের টানা বর্ষণে আমন ধানের বীজতলা ও সবজি ক্ষেত ডুবে গেছে। মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পানি সরে গেলে কিছুটা হলেও ক্ষতি রোধ সম্ভব হবে।

Tags: সদরপুরে ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম