Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুদ্ধে যাচ্ছি ফিরে নাও আসতে পারি, শেষ কথা স্ত্রীর সঙ্গে প্রবাসীর !

Bangla FMbyBangla FM
৭:৪৬ am ৩১, জানুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0


কাজের দেওয়ার কথা বলে রাশিয়া নিয়ে যুদ্ধে পাঠানো প্রবাসীদের স্বজনরা আজ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। এ সময় প্রিয়জনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার আকুতি জানান। একইসঙ্গে অভিযুক্ত এজেন্সিকে শাস্তির আওতায় আনার দাবিও জানান তাঁরা।    

মানববন্ধনে এক ভুক্তভোগীর মা বলেন, আমি দালালকে বলি আমার ছেলেকে ফেরত চাই।

দালাল বলে আপনার ছেলে ফেরত দিবো কিন্তু আড়াই লাখ টাকা লাগবে। আমি বাড়ি গিয়ে সবার গয়না বন্ধক রেখে টাকা পরদিন সকালে ঢাকা গিয়ে আড়াই লাখ টাকা দেই দালালকে। তাও আমার ছেলেকে ফেরত পাইনি।  

আরেক ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, যুদ্ধের কথা জানতে পেরে দালালকে জিজ্ঞাসা করি যুদ্ধে কেন পাঠাইতাছেন? দালাল বলে, যুদ্ধের কথা আমিও জানতাম না।অইখানে গিয়ে এমন হয়ে গেছে। কিন্তু সে সব জানে। 

ওই স্বজন আরো বলেন, এজেন্সির মালিক তার ভাইকেও পাঠাইছে। এইজন্য আমরা বিশ্বাস করছি।কিন্তু সে তার ভাইকে নিরাপদে রেখে বাকিদের বিপদের মুখে ঠেলে দিছে। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জমা দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও আবেদন জমা দিয়েছি। এখন শেষ আবেদন ড. ইউনূস স্যারের কাছে। উনি যেন আমার স্বামীসহ সকলকে জীবিত ফিরিয়ে আনেন।

স্বামীর সঙ্গে গত পরশুদিন শেষ কথা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, সেদিন তাকে যুদ্ধে নিয়ে গেছে। যুদ্ধে যাওয়ার আগে সে বলেছে, যুদ্ধে যাচ্ছি আর ফিরে নাও আসতে পারি। তোমরা যদি পারো আমারে বাংলাদেশে নেওয়ার চেষ্টা করো। এর পরে আর যোগাযোগ হয় নাই।   

আরেক প্রবাসীর বোন বলেন, ৪ মাস আগে আমার ভাই গেছে। আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে না। মেসেজ দিয়ে কথা বলে। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের ভাইরা সুস্থ-সবল ভাবে আমাদের মাঝে ফিরে আসুক আর দালালদের উপযুক্ত শাস্তি হোক। 

এর আগেও তিনদিনের মিশনে যুদ্ধে গিয়েছিলেন উল্লেখ করে এই স্বজন বলেন, আল্লাহর রহমতে তিনি বেঁচে ফিরে আসছেন। তারপর দুই দিন বিরতি দিয়ে আবার নিয়ে যাওয়া হইছে। 

এর আগে তাদের এক মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান এই স্বজন। সে সময় এজেন্সির কাছে জানতে চাই তাদের সামরিক ট্রেনিং কেন করাচ্ছেন? তারা বলে, রাশিয়া অনেক বড় দেশ। বিভিন্ন দেশের সঙ্গে তাদের যুদ্ধ লেগে থাকে। তাই আত্মরক্ষার জন্য ট্রেনিং করানো হচ্ছে। তবে এই পর্যন্ত ভুক্তভোগীদের কেউই কোনো পারিশ্রমিক পাননি বলে জানান এই স্বজন। 

Tags: সর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম