Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের বেনাপোলে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, এরপর স্বামীর আত্মহত্যা

Bangla FMbyBangla FM
৬:৩২ am ১৪, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মনির হোসেন , বেনাপোল:

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহে স্ত্রীকে গলাটিপে হত্যা করে স্বামী নিজেই আত্মহত্যা করেছে।

শনিবার (১৪ জুন) ভোর রাতে ঘরের মধ্যে স্ত্রীকে গলাটিপে হত্যার পর বাড়ির পাশে গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিহত মনিরুজ্জামান পেশায় ভিক্ষুক ছিলেন। তবে পারিবারিক ভাবে দাবি করা হচ্ছে তাদেরকে হত্যা করা হয়েছে।

গ্রামের লোকজন জানান, সকালে ঘুম ভাঙতেই বাড়ির লোকজন রেহেনার নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে। কিছু সময় পর বাড়ির পাশের গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় মনিরুজ্জামানের মরদেহ। পারিবারিক কলহের জের ধরে স্বামী মনিরুজ্জামান তার স্ত্রী রেহানাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিজে গাছে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারা আতœহত্যা করেছে কি না তাদেরকে হত্যা করা হয়েছে বিষয়টি এই মুহূর্তে বলা সম্ভব না। তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম