সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে শহরে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ, র্যালি ও সমাবেশ।
দিনের শুরুতে সকাল ১১টায় শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে দুপুর ৩টায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমভাগে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আহমেদ আহাদ। প্রধান অতিথি ছিলেন সদ্য সাবেক সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী।
সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম জুসেফ এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ জেলা,উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মৌলভীবাজার সদর,শ্রীমঙ্গল,কমলগঞ্জ, কুলাউড়া,বড়লেখা,জুড়ী ও রাজনগর উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

