সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে দেড় লক্ষাধিক টাকা ও সরঞ্জামসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামে আনোয়ার আলী মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ১ লাখ ৫১ হাজার ৫৩০ টাকা,একটি জুয়ার বোর্ড,একটি ব্যানার,২১টি লেমিনেটেড কার্ড, পাঁচটি ছোট তীর ও পাঁচটি কাঠের টুকরা জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান শুক্রবার (২৯ আগষ্ট) জানান, আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজার এবং ৫ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। অভিযানে পালিয়ে যাওয়া কয়েকজনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

