Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে সরকারি চাকরিজীবী নাসির আহমেদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৫৯ pm ৩১, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0
আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সরকারি চাকরিজীবী নাসির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, প্রভাব খাটানো ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের দরগাবাড়ি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়রা অভিযোগ করেন, “পিআইও নাসির” নামে পরিচিত ওই কর্মকর্তা সরকারি চাকরির সুযোগ নিয়ে অবৈধ উপার্জন, জমি দখল, মামলা বানিজ্য ও শারীরিক নির্যাতনসহ নানা অপকর্মে লিপ্ত।
ভুক্তভোগী মো. আল-আমীন (৪৮) বলেন, “পিআইও নাসির ও তার পালিত সন্ত্রাসী বাহিনী আমাকে বাউফল পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর বিজলীর বাসার সামনে মারধর করে গুরুতর আহত করে। পরে আমাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসা বাবদ প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। আমি নাসিরের শাস্তি দাবি করছি।”
অন্য ভুক্তভোগী মো. মাসুদ মৃধা (৪৫) অভিযোগ করেন, “নাসির পিআইও আমার জমি দখল করে রেখেছেন। সরকারি চাকরির প্রভাব খাটিয়ে সে আমাদের পরিবারকে হয়রানি করছে।”
৭০ বছর বয়সী আব্দুর রহমান মৃধা বলেন, “নাসির ক্ষমতার দাপটে আদালতে বাটোয়ারা মামলা করে আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে। এখন ঘর মেরামত করতেও দেয় না, উল্টো হুমকি দেয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী (৫৫) বলেন, “নাসির পিআইওর অপপ্রচারের কারণে আমার মেয়ের বিয়ে দিতে পারিনি। সে সমাজে আমাদের নিয়ে নানা অসামাজিক কথা ছড়ায়। এখন ঘর ভাঙা অবস্থায় পড়ে আছে, মেরামত করতে পারছি না।”
এলাকাবাসী আরও অভিযোগ করেন, নাসির আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে পিআইও নাসির আহমেদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম