Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বর্ষার পর অনন্ত জলিলেরও চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত

Nuri JahanbyNuri Jahan
৭:৪৪ am ২৪, অগাস্ট ২০২৫
in বিনোদন
A A
0

 

কিছুদিন আগে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন চিত্রনায়িকা বর্ষা। তার পেছনের কারণ হিসেবে তিনি যা জানিয়েছিলেন, সেটা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, ছেলেরা বড় হচ্ছে। এখন মাকে তারা পর্দায় অভিনয় করতে দেখলে কী মনে করবে?

এবার তার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলেরও চলচ্চিত্র ছাড়ার কথা জানিয়েছেন। তিনিও ছেলেদের কারণে চলচ্চিত্র ছাড়তে চাইছেন!

ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, তাই চলচ্চিত্র ছেড়ে দেবেন অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে এমনটা জানিয়ে অনন্ত বলেন, ‘হাতে যে কয়টা কাজ আছে শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব, বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে। তার বাবা মা সিনেমা করে এটা ভালো দেখায় না।

অনন্ত জলিল ছেলেদের পড়াতে চান মদিনায়। এ অভিনেতা বলেন, ‘আমার দুইটা ছেলে আছে জানেন। আমার বড় ছেলে এখন ৮ পারা কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে, দ্বিতীয়বার পড়ছে। ওদের একজনের সাড়ে ৭ বছর, আরেকজনের সাড়ে ১০ বছর। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবো।

অনন্ত জলিল আরও বলেন, ‘আমার দুই ছেলে মানারাতে পড়ে। যেহেতু ওখানে ইংলিশ মিডিয়ামের সঙ্গে সঙ্গে ধর্মীয় পড়াশোনা হয়, ওরা কিন্তু জোহরের নামাজের পর ছুটি দিয়ে দেয়। এই যে একটা ইসলামিক শিক্ষা, ওরা বাসায় আসার পর ওদের টিচার আসে। এরপর ওরা মাদ্রাসায় চলে যায়। ওরা আমাদের চেয়ে বেশি ব্যস্ত।

২০১০ সাল থেকে নিজের প্রযোজনায় আধুনিক সব টেকনোলোজি ব্যবহার করে সিনেমা করে আসছেন অনন্ত জলিল। সবগুলো সিনেমার তার সঙ্গে স্ত্রী বর্ষা অভিনয় করেছেন। এমনকি একাধিক সিনেমায় অনন্ত জলিল তুর্কি বা আফগানিস্তানের যৌথ প্রযোজনায় কাজ করেছেন।

এই তারকা দম্পতি জুটি অভিনীত ‘দ্য স্পাই’, ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাগুলো নির্মাণাধীন। যেখানে ভারতীয় নামকরা অভিনেতারা আছেন।

অনন্ত জলিল বলেন, আমাদের হাতের কাছে দুই-তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি কিংবা সত্তর পারসেন্ট শেষ ও কিছু বাকি আছে এগুলো শেষ করে হয়তো… আসল করোনা এবং এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার দিকে বেশি সময় দিতে হচ্ছে। নইলে এতো বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে।

 

 

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম