Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুদ্ধে হতাহতের কথা অস্বীকারের পর রাফাল পাইলটসহ সেনা মৃত্যুর পরোক্ষ স্বীকৃতি ভারতের

Bangla FMbyBangla FM
৭:৪০ am ০৭, জুলাই ২০২৫
in বিশ্ব
A A
0

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতে হতাহতের ঘটনা বারবার অস্বীকার করার পর অবশেষে ভারত পরোক্ষভাবে রাফাল যুদ্ধবিমানের পাইলটসহ বেশ কয়েকজন সেনার মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ চাপ মোকাবিলায় ভারত সরকার গোপনে ১০০ জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের লক্ষ্য, জনসাধারণের নজর এড়িয়ে নীরবে এই সেনাদের স্মরণ করা।

জিও নিউজ জানায়, মরণোত্তর সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর চারজন পাইলট, যাদের মধ্যে তিনজন রাফাল জেট বিমানের পাইলট ছিলেন। এ ছাড়া আদমপুর বিমানঘাঁটিতে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় নিয়োজিত পাঁচজন সেনা ও অন্য একটি বিমানঘাঁটিতে নিহত আরও নয়জন কর্মীও রয়েছেন তালিকায়।

নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, নিহত সেনাদের পরিবারের সদস্যদের সামাজিক মাধ্যমে কোনো ধরনের শ্রদ্ধাঞ্জলির ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ করা হয়েছে। কারণ, ভারত সরকার যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি জনসাধারণের কাছ থেকে আড়াল করতে চায়।

এর আগে ভারত সরকার কাশ্মীর সীমান্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কথা অস্বীকার করেছিল। তবে সাম্প্রতিক তথ্য এর বিপরীত চিত্র তুলে ধরেছে।

এদিকে পাকিস্তানের সামা টিভি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, কাশ্মীরের পেহেলগাম ইস্যু ঘিরে সংঘটিত ‘অপারেশন সিন্দুর’-এ নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় বাহিনী প্রায় ২৫০ জন সেনা হারিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এত বড় ক্ষয়ক্ষতির ঘটনা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ তা প্রকাশ্যে স্বীকার করতে নারাজ, যার ফলে অভ্যন্তরীণভাবে দেশটির সামরিক ও রাজনৈতিক মহলে তীব্র চাপের সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষক মহল।

Tags: পাকিস্তানভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম