Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধুনটে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে হিরো আলম

Bangla FMbyBangla FM
৮:২৮ am ২৭, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্র ও তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ধুনট উপজেলার যমুনা নদী তীরের ভান্ডারবাড়ি গ্রামে জাহিদের বাড়িতে বেড়াতে যান হিরো আলম। সেখানে রাতে রিয়া মনিকে কেন্দ্র করে দীর্ঘ সময় দুই বন্ধুর মধ্যে আলাপ হয়। এরপর পৃথক বিছানায় ঘুমাতে যান তারা।

শুক্রবার সকাল ১১টার দিকে হিরো আলম ঘুম থেকে না ওঠায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার বন্ধু জাহিদ। পরে বিছানার পাশে ঘুমের ওষুধ দেখতে পেয়ে বিষয়টি আঁচ করতে পারেন তিনি এবং সঙ্গে সঙ্গে হিরো আলমকে হাসপাতালে নিয়ে যান।

নাট্যকার জাহিদ হাসান সাগর বলেন, “দীর্ঘদিনের বন্ধু হিরো আলম কিছুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রিয়া মনিকে ঘিরে তিনি হতাশায় ছিলেন। যেখানে যান, মানুষ নানা প্রশ্ন করে, বিরক্ত করে—এই ক্লান্তি থেকে একটু নিরিবিলিতে সময় কাটাতে তিনি এখানে এসেছিলেন। আমার ধারণা, মানসিক চাপে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।”

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে তিনি অচেতন হয়ে পড়েছিলেন। আমরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছি এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।”

এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে হিরো আলমের ভক্ত ও পরিচিতদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম