Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দীর্ঘ ২০ বছর পর শিরোমনি সার গুদামঘাট শ্রমিক ইউনিয়নে ভোট: নির্বাচনী উত্তেজনায় সরগরম এলাকা

Bangla FMbyBangla FM
৭:৫৪ am ১৩, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ মামুন মোল্লা, খুলনা:

খুলনার শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৯১৯)-এর ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৭ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ২০ বছর পর এই ইউনিয়নে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে ইউনিয়নের আশপাশের এলাকা, বিশেষ করে চায়ের দোকান ও মিলগেট এলাকায় বইছে নির্বাচনী আমেজ। শ্রমিকরা বলছেন, নির্বাচন হওয়ায় তাদের গুরুত্ব ও মর্যাদা বেড়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট প্রার্থনায় সরাসরি শ্রমিকদের বাসায় গিয়ে প্রচার চালাচ্ছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ তারেক জানান, খুলনার খানজাহান আলী থানাধীন শ্যামগঞ্জ শিল্পাঞ্চলের এই ইউনিয়নে মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি ৩টি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ও প্রতীক বরাদ্দ:

সভাপতি পদে:

  • শামিম হোসেন – চেয়ার
  • ফিরোজ মোড়ল – বাঘ
  • হোসাইন উদ্দিন ফয়সাল – হরিণ

সাধারণ সম্পাদক পদে:

  • সাইফুল ইসলাম – সিংহ
  • মোঃ ইসমাইল মোড়ল – দোয়াত
  • সাকিব শেখ – কলম

কোষাধ্যক্ষ পদে:

  • মোঃ শামসুর রহমান – টুপি
  • মোঃ রাব্বি হোসেন – আনারস
  • রকিবুল ইসলাম – বই

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:

  • সহ-সভাপতি: মোঃ রাসেল গাজী
  • সহ-সাধারণ সম্পাদক: মোঃ আলম হাওলাদার
  • সাংগঠনিক সম্পাদক: মোঃ বিয়াজুল হাওলাদার
  • প্রচার সম্পাদক: শেখ রাজা রহমান

ইউনিয়নের মোট ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্ধারণ করবেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ও আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন।

শ্রমিকদের আশা, এই নির্বাচন নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নে কার্যকর পরিবর্তন আনবে এবং দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম