Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন 

Bangla FMbyBangla FM
১০:০২ am ১৭, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
লক্ষ্মীপুর প্রতিনিধি :
‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার যদি বিচার হতো, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে সাংবাদিকদের উপর চোখ রাঙানোর সাহস দেখাতো না কেউ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার মতো এত জঘন্য ঘটনার পুনরাবৃত্তি হতো না। সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল চেয়ে অচিরেই দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার করতে হবে রাষ্ট্রকে।’
সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন,-‘রাষ্ট্র সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল করে দায়িত্ব পালন  উন্মুক্ত করে দেয়া উচিত। নইলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হবে, দুর্নীতি লুটপাট ও চরম অনিয়মে ভরে যাবে। সে কারণে সাংবাদিকদের সুরক্ষা দেয়া, দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।’
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী।
দৈনিক স্বাধীন মত ও ডেইলী সানের প্রতিনিধি এএসএম রেজাউল করিম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি  অ আ আবীর আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক নয়া চাঁদ সম্পাদক ও মাছরাঙা প্রতিনিধি শাকের মুহাম্মদ রাসেল, দৈনিক লক্ষ্মীপুর খবর সম্পাদক ও সমকাল , ৭১ টিভি প্রতিনিধি আতাউর রহমান মনির, জাতীয় অর্থনীতি প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার, দৈনিক ভোরের মালঞ্চ সম্পাদক ও কবি রাজু হাসান, গণঅধিকার পরিষদ সভাপতি এড.নূর মোহাম্মদ, দৈনিক আমার বার্তা প্রতিনিধি আবদুল মালেক নিরব, দৈনিক আমার দেশ প্রতিনিধি রাজীব হোসেন রাজু, দৈনিক জনবাণী ও স্টার নিউজ প্রতিনিধি সাফায়েত সাকিব।
এ সময় উপস্থিত ছিলেন -মোঃ রবিউস সানি আকাশ (দৈনিক চিত্র ও ডেইলী ব্যানার)  ফয়জুর রহমান রকি ( দৈনিক সাহস), মনির হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন), নিজাম উদ্দিন (দৈনিক সরেজমিন বার্তা), নাজমুল হোসেন (দৈনিক ঢাকা), আবু মুসা মোহন (দৈনিক নবচেতনা), শিমুল হোসেন(দৈনিক কালের সমাজ), নিশান হোসেন (দৈনিক আমার বাঙলা), রাশেদুল ইসলাম (দৈনিক মাতৃজগত),হাবীব উদ্দিন,  এমরান হোসেন, রিমন হোসেন, রাজু ও ফারভেজ খান (বৈষম্য বিরোধী ছাত্রনেতা) প্রমূখ।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম