Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড

Bangla FMbyBangla FM
৭:১৫ am ২৪, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী:
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির দায়ে ১১ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

গত রোববার (২২ জুন) দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয় সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ড এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান এবং বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

অভিযানকালে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ১১ জনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ৭ দিনের এবং ৭ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৫৫০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর উপজেলার মো. হাসান (৩২), আমজাদ হোসেন (৩০); বেগমগঞ্জের আবুল কালাম (৩৫), হেলাল হোসেন (৩২), মনির হোসেন (৩৫), ইয়াছিন (৩১), গিয়াস (২৯), স্বপন (২৫); লক্ষ্মীপুরের মিহির শাহা (৪৫), মো. সজিব (২৪); এবং চাঁদপুরের মো. পারভেজ (৩১)।

অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে জেলা কারাগারে পাঠানো হয়।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম