Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গভীর রাতে সরকারি সম্পত্তি দখল, ক্ষোভে ফুসছেন স্থানীরা

Tanazzina TaniabyTanazzina Tania
৮:৪৮ am ২৫, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের সদরপুরে কোটি টাকার সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৭৪০৮ দাগের প্রায় ১৫২ শতাংশ জমিতে বালু ফেলে দখল করেন স্থানীয় প্রভাবশালী রশিদ খান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রভাবশালী রশিদ খান খাস জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।
অবশেষে গত বুধবার (২০ আগস্ট) গভীর রাতে তিনি জমিতে বালু ফেলে দখল করে নেন।

স্থানীয় বাসিন্দা নিলয় রঞ্জন সরকার বলেন,  এ জমি বহুদিন ধরে খালি পড়ে আছে। হঠাৎ রাতের আঁধারে দখল শুরু হয়েছে। আমরা এর প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হয়।

আরেকজন বাসিন্দা আব্দুল কুদ্দুস খান বলেন, সরকারি জমি দখল হয়ে গেলে এলাকার গরিব মানুষগুলো বঞ্চিত হবে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে আরও অনেকে একইভাবে খাস জমি দখল করবে।

এ বিষয়ে চরবিষ্ণুপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, এ বিষয়ে খবর পেয়ে কাজ বন্ধ হয়েছে এবং নোটিশ প্রদান করে হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম