Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে ৩ দফা দাবি ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

Nuri JahanbyNuri Jahan
৫:০৫ pm ১৪, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

রিপন মারমা,

রাঙ্গামাটির কাপ্তাইয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন পালন করছেন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সকাল থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।

বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়,কাপ্তাই উচ্চ বিদ্যালয়,ডংনালা উচ্চ বিদ্যালয়,চিৎমরম উচ্চ বিদ্যালয়,পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়,ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী পেপার মিল হাইস্কুল,কে আর সি উচ্চ বিদ্যালয়, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়,তৈয়বিয়া সুন্নীয়া মাদ্রাসারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অংশ নিতে দেখা গেছে।তাদের তিন দফা দাবি হলো:

১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান,
২. শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা,
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ করা।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসাইন মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে শতাধিক শিক্ষক অংশ নেন।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা বলেন, ‘ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ রেখেছি। একই সঙ্গে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

আরও শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন, মোঃ হারুনুর রশীদ,জয়সীম বড়ুয়া, মোঃ হানিফ, মাহবুব হাসান বাবু, ফজলুল করিম,মাহবুবুর রহমান,মোস্তফা সাইদ মনোয়ার,মনিরুল ইসলাম এসময় তারা বলেন, রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক আহত ও কয়েকজনকে আটক করা হয়। এরই প্রতিবাদে আমরা মানববন্ধন করছি।

মানববন্ধন শেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্যদাবী আদায় বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মরকলিপি প্রদান করা হয়

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম