Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে মেডিকেল, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা

Bangla FMbyBangla FM
৫:৫৬ pm ১০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে মেডিকেল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও নার্সিং ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন বাংলাদেশ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সফল কৃতি শিক্ষার্থী এবং ক্ষেতলাল উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন ক্ষেতলাল ইউনিটের আহ্বায়ক এসএম শওকত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

উপস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ আমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: প্রফেসর ড. মো. নাদিরুজ্জামান মন্ডল, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফরিদ উদ্দিন, অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা ডা. রবিউল ইসলাম, লেকচারার, রাজশাহী মেডিকেল কলেজ এবং ফাউন্ডেশনের উপদেষ্টা আজিজার রহমান, সভাপতি, ক্ষেতলাল প্রেসক্লাব, নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বড়তারা ইউনিয়ন পরিষদ রেজাউল করিম, অধ্যক্ষ, জামুহালী সিইউ বিএল আলিম মাদ্রাসা আবু তাহের আকন্দ, প্রধান শিক্ষক, বড়তারা উচ্চ বিদ্যালয় ফেরদৌসী চৌধুরী রানা, প্রধান শিক্ষক, বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মেহেদী হাসান, সুমন সরদার, তানভীর ইসলাম, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাছিম হোসেন।

অনুষ্ঠানে অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়া হয় ১২টি প্রতিষ্ঠানে।

এ সময় আরও উপস্থিত ছিলেন:রাকিব হাসান, সভাপতি, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন বগুড়া জেলা ইউনিট নাজমুল হাসান, সহ-সভাপতি, বগুড়া জেলা ইউনিট তামজিদ হাসান, সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট রওনক মাহমুদ, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট রাজন হোসেন, সহ-সভাপতি, আক্কেলপুর ইউনিট

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম