Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জের এসপিসহ চার পুলিশ কর্মকর্তার পুর্নবহাল চাইলেন আবু হানিফ

Bangla FMbyBangla FM
৫:২৭ pm ০৯, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

সালেক হোসেন রনি , কিশোরগঞ্জ:
‎
‎গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার নিজ এলাকা কিশোরগঞ্জে গণসংযোগ করেছেন।


‎সোমবার ( ৯ জুন) বিকাল ৫ টায় জেলার চৌদ্দশত ইউনিয়ন ও বিন্নাটি ইউনিয়নে গণঅধিকার পরিষদের ২১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এসময় জনগণের কাছে গণঅধিকার পরিষদের পক্ষে আগামী নির্বাচনে জনসমর্থন আশা করেন।
‎
‎লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, “আমরা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।স্বাধীনতার ৫৩ বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন হয় নাই।আমরা সেই পেশীশক্তির বাহিরে মেধাভিত্তিক রাজনীতি গড়তে চাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় এই দেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতির ঠাঁই হবে না।
‎
‎আবু হানিফ এসময় বলেন,গত কিছু দিন আগে সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের এসপিসহ তিনজন ও ঢাকার একজন পুলিশ কর্মকর্তাকে শাস্তি হিসেবে প্রত্যাহার করেছিলো। আমরা তখনই বলেছিলাম এই ঘটনায় মাঠ পর্যায়ে কেউ জড়িত নয় বরং সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত কিন্তু তাদেরকে শাস্তি না দিয়ে নিরীহ চার পুলিশকে প্রত্যাহার করা হয়,যা তাদের সাথে জুলুম হয়েছিল। যেহেতু সাবেক রাষ্ট্রপতি গতরাতে দেশে ফিরেছেন,তাই তার দেশত্যাগ কে কেন্দ্র করে যে চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছিল তাদেরকে পূর্বের স্থানে পুর্নবহাল করা হোক।
‎
‎আরেকটা বিষয় বলতে চাই বাংলাদেশের ইতিহাসে দুইটি নির্বাচন হয়েছিল জুন মাসে,বিশেষ পরিস্থিতির কারণে। বর্তমানে সেই পরিস্থিতি নাই।এপ্রিলের আবহাওয়া, এসএসসি পরীক্ষা, রমজান মাস বিবেচনায় রাজনৈতিক দল গুলোর সাথে আলাপ আলোচনা করে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারে।সামগ্রিক বিবেচনায় জানুয়ারি এবং ফেব্রুয়ারী নির্বাচনের উপযুক্ত সময় বলে আমরা মনে করি।
‎
‎এসময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহবায়ক অভি চৌধুরী, সদর উপজেলার আহবায়ক মোমিন উদ্দিন জনি,সদস্য সচিব কবি আল মোহাম্মদ মোস্তফা, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান,জেলা শ্রমিক অধিকার সভাপতি নুরুল হক প্রমুখ।

Tags: কিশোরগঞ্জের এসপিসহ চার পুলিশ কর্মকর্তার পুর্নবহাল চাইলেন আবু হানিপুলিশ কর্মকর্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম