Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি জামায়াতের

Bangla FMbyBangla FM
২:৪৪ pm ৩১, অগাস্ট ২০২৫
in রাজনীতি
A A
0

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাই সনদের অধীনে নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান জানিয়েছে দলটি।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই ধরনের সিদ্ধান্ত জাতীয় পার্টির ক্ষেত্রেও নেওয়া যেতে পারে—এ কথা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।”

নির্বাচন ব্যবস্থার বিষয়ে জামায়াতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, “পুরোনো পদ্ধতিতে নির্বাচন চাই না। কেন্দ্র দখলসহ নানা অনিয়ম পুরোনো পদ্ধতির কারণে হয়। অধিকাংশ দল নতুন পিআর পদ্ধতির পক্ষে। এই পদ্ধতিতে নির্বাচন হলে অনিয়মের অবসান হবে।”

তিনি জানান, যেসব বিষয়ে মতভেদ রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে নিরসন করে নির্বাচনে যাওয়া উচিত। সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

ডা. তাহের আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে দু-একটি দল বাধা দিচ্ছে। কিন্তু জামায়াত জুলাই সনদের অধীনেই নির্বাচন চায়। রোজার আগে নির্বাচন হলে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।”

এর আগে বিকাল সোয়া ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দেয় জামায়াতের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

Tags: আওয়ামী লীগজামায়াত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম