Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইয়াবা-হিরোইনসহ একাধিক মামলার আসামি মাদারীপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Taslima TanishabyTaslima Tanisha
১১:৫৯ am ২৯, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, অপরাধ
A A
0

মীর ইমরান- মাদারীপুর:

মাদারীপুরে ইয়াবা ও হিরোইনসহ জেলার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি পল্টু আকাশ ওরফে আকাশ ফকির (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

গত (২৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়,মাদারীপুর সদর থানাধীন পশ্চিম রাস্তি এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে মাদক কেনাবেচায় জড়িত রয়েছে পল্টু আকাশ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর মাদারীপুর জেলা পুলিশের চৌকস টিম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পল্টু আকাশ ভাড়া বাসার ছাদের টিন কেটে পালানোর চেষ্টা চালায়। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট,১০০ পুরিয়া (১০ গ্রাম) হিরোইন, মাদক বিক্রির নগদ ৬৭ হাজার ১০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পল্টু আকাশের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে, বিশেষ ক্ষমতা আইন এবং একাধিক মাদক মামলাসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

গ্রেফতারকৃত পল্টু আকাশ পশ্চিম রাস্তি এলাকার মৃত পল্টু ফকির ও আকলিমা বেগমের পুত্র। এর আগেও বিভিন্ন সময়ে ডিবি ও থানা পুলিশের অভিযানে সে গ্রেফতার হয়ে কারাভোগ করেছে। ইয়াবা ও হিরোইন বহন ও বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জাহাঙ্গীর আলম ,অতিরিক্ত পুলিশ সুপার,ক্রাইম অ্যান্ড অপস্, মাদারীপুর।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম