মোঃ জালাল হোসেন,(ক্রাইম রিপোর্টার):
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভোলা হাট সীমান্ত থেকে আজ সোমবার (২২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪ টার সময় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন ভোলাহাট উপজেলার সীমান্ত ,এলাকা দিয়ে মোট (২৭ জন )
পুরুষ(০৮জন) ,নারী(১২জন),শিশু-০৫,তৃতীয় লিঙ্গ ( ০২জন)।
ব্যক্তি পাসপোর্ট ,ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক আটক হয়। উক্ত ব্যক্তিবর্গ বিভিন্ন সময় পাসপোর্ট বিহীন, সীমান্ত, অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে পাসপোর্ট ব্যতীত তারা বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে বিজিবি হাতে আটক হয়। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

