Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাট-২ আসনে আব্বাস আলীর পক্ষে বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন

Nuri JahanbyNuri Jahan
৪:৪৭ pm ২১, ডিসেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপিরব সংসদ সদস্য প্রার্থী, উত্তর অঞ্চল ফোরামের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ‘আব্বাস আলী নির্বাচন পরিচালনা কমিটি’র পক্ষ থেকে জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার মোঃ মাহমুদ হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন হোসেন, পৌর যুবদল নেতা ও সাবেক আহ্বায়ক সদস্য আতোয়ার রহমান, জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি ও জেলা ডিএম জাকিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি জানান, তাদের নেতা আব্বাস আলী জয়পুরহাট-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় রয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আব্বাস আলীকেই মনোনয়ন দেওয়া হবে এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম