Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিসি অফিসে মানববিষ্ঠা রেখে আন্দোলনের হুমকি হরিজন সম্প্রদায়ের

Tanazzina TaniabyTanazzina Tania
৮:৩১ am ০৭, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

লালম‌নিরহাট প্রতি‌নি‌ধি:

ডিসি অফিসে প‌রিচ্ছন্নতা কর্মীর নিয়োগ বাতিলের দাবিতে জেলায় বসবাসরত হরিজন (সুইপার) সম্প্রদায় বি‌ক্ষোভ মি‌ছিল ও মানববন্ধন ক‌রে‌ছে।

শনিবার (৬ডিসেম্বর) বিকালে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের দুইটি সুইপার কলোনীর শতাধিক মানুষজন ব্যানার ও ঝাড়ু হাতে মিছিল নিয়ে ডিসি অফিসে ‌বি‌ক্ষোভ সমবেত ক‌রে। পরে সেখানে ‘বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও হরিজন অধিকার আদায় সংগঠন’ জেলা শাখার ব্যানারে এক‌টি মি‌ছিল মিশন মো‌ড়ে এ‌সে ঘন্টাব্যাপী মানববন্ধন ক‌রে।

মানব বন্ধ‌নে হ‌রিজন নেতারা ব‌লেন :
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সংস্থাপন শাখায় ৭টি পদের অনুকুলে ৩৯জনকে নিয়োগের জন্য গত ১৩ এপ্রিল বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। গত শুক্রবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার মৌখিক পরীক্ষা রোববার (৭ডিসেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপ্তিতে ৬জন পরিচ্ছন্নকর্মী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প‌রিচ্ছন্নতা কর্মী প‌দে হ‌রিজন সম্প্রদা‌য়ের ৪৫ জন কর্মী আ‌বেদন ক‌রেন। একজন হ‌রিজন প্রার্থী উক্ত লি‌খিত পরীক্ষায় উত্তীর্ণ হয় নি।

মানববন্ধনে হ‌রিজন সম্প্রদা‌য়ের নেতারা অভিযোগ করে বলেন, লালমনিরহাট ডিসি অফিসে ওই ৬জন প‌রিচ্ছন্নতা কর্মী নি‌য়ে‌াগে ‌যে প্রশ্ন করা হ‌য়ে‌ছে তা ৮ম শ্রেণি সমমা‌নের হয়‌নি হ‌য়ে‌ছে  বি‌সিএস এর সমতুল‌্য। ই‌চ্ছে করে হ‌রিজন সম্প্রদা‌য়‌কে বাদ দেবার জন‌্য । তারা আরও ব‌লেন আমরা বৈষ‌্যমের শিকার হ‌চ্ছি, প‌রিচ্ছন্নতা কর্মীর কাজ গু‌লো এত‌দিন হ‌রিজন সম্প্রদা‌য়ের লোকজন ক‌রে আস‌ছিল। এ প‌দে হিন্দু বা মুস‌লিম বা অন‌্য সম্প্রদা‌য়ের লোক‌দের নি‌য়োগ দেয়া হয় তা হ‌লে তারা তো কর্মহীন হ‌য়ে পড়‌বে।  বর্তমা‌নে হ‌রিজন সম্প্রদা‌য়ের লো‌কেরা লেখাপড়া কর‌ছে, তা‌দের সন্তানরা স্কু‌লের গ‌ন্ডি পে‌ড়ি‌য়ে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে পড়‌ছে।

তা‌দের দাবী  তা‌দের সম্প্রদা‌য়ের শি‌ক্ষিত লোকজন‌দের নেয়া হোক। তারা আরও ব‌লেন প‌রিচ্ছন্নতা  কর্মী নিয়োগে লালমনিরহাট জেলা প্রকাশক এ এচই এম রকিব হায়দার তাদের সঙ্গে বৈষম্য করেছেন।। ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র কঠিন করে কৌশলে তাদের বাতিলের চেষ্টা করা হচ্ছে। তারা ওই নিয়োগ বাতিলের দাবী জানান। তাদের দাবী মেনে নেওয়া না হলে ডিসি অফিসে মানুষের বিষ্ঠা (পায়খানা) রেখে আন্দোলন করার হুমকি দেন, এমন‌কি দাবী না মানা হ‌লে জেলার সকল প্রতিষ্ঠান হ‌রিহরিজন সম্প্রদয়ের কর্মচারী কাজ বন্ধ ক‌রে দে‌বেন এমন কি পার্শ্ববতী জেলার হ‌রিজন সম্প্রদা‌য়ের লোকজন লালম‌নিরহা‌টে এ‌সে বৃহত্তর কর্মসূচী দে‌বেন ব‌লে   নেতারা জানান।

লালমনিরহাটের জেলা প্রকাশক এ এচই এম রকিব হায়দার বলেন,  প্রশ্নপত্র নির্দিষ্ট কারো জন্য করা হয় না। সকল প্রার্থী বিবেচনা করে কর্তৃপক্ষ প্রশ্নপত্র করেছেন। তাদের অভিযোগ ভিত্তিহীন। পরীক্ষায় অকৃতকার্য হয়ে কেউ যদি আন্দোলন করে তাতে কিছু করার নেই।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম