Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

Tanazzina TaniabyTanazzina Tania
৬:১৪ pm ০৫, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা  করা হয়েছে।  নির্বাচন পরিচালক মো. রাশিদুল ইসলাম  শুক্রবার  সকাল ১১টায়  প্রেসক্লাব মিলনায়তনে  বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে মনোনয়নপত্র বিতরণ, জমাদান, যাচাই-বাছাই ও ভোটগ্রহণের পূর্ণ সময়সূচি ঘোষণা করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র বিতরণ ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ১৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ১৮ ডিসেম্বর বিকাল ৫টা।  মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ ডিসেম্বর সকাল ১০টা।
ভোটগ্রহণ ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর সাধারণ সভা শেষ ফলাফল ঘোষণা করা হবে।
প্রতিটি পদের জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে- সভাপতি পদে ৫,০০০ টাকা, সাধারণ সম্পাদক পদে ৪,০০০ টাকা, সহ-সভাপতি পদে ৩,০০০ টাকা, সহ-সাধারণ সম্পাদক ও অন্যান্য সম্পাদকীয় পদে ২,০০০ টাকা এবং নির্বাহী সদস্য পদে ১,০০০ টাকা। উল্লেখিত ফি জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সভাপতি , সহ-সভাপতি, সাধারণ সম্পাদক , সহ-সাধারণ সম্পাদক , দপ্তর সম্পাদক  কোষাধ্যক্ষ  প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং নির্বাহী সদস্য ৪টি পদসহ মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ।
প্রেসক্লাবের ৪৫ জন সদস্যন মধ্যে  ৪২ জন সদস্য ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন। নির্বাচন  পরিচালক খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তফসিল ঘোষণা সময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, সাধারণ সম্পাদক আককাস সিকদারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তফসিল ঘোষণা উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালক মো. রাশিদুল ইসলাম, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক কোষাধ্যক্ষ দিলীপ মণ্ডল, দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, একুশে টিভি প্রতিনিধি আজমীর হোসেন তালুকদার।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম