Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

Taslima TanishabyTaslima Tanisha
৪:৫৮ pm ০৪, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর আগে দলটি ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছিল। নতুন ঘোষণার মাধ্যমে মোট ২৭৩টি আসনে প্রার্থী তালিকা সম্পন্ন হলো।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন—
ঢাকা-৭: হামিদুর রহমান, ঢাকা-৯: হাবিবুর রশিদ, ঢাকা-১০: শেখ রবিউল আলম, ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১: মো. মজিবুর রহমান, টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১: মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩: মো. কামরুজ্জামান, রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ।

ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম, দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১: সেলিম রেজা, যশোর-৫: এম ইকবাল হোসেন, নড়াইল-২: মো. মনিরুল ইসলাম, খুলনা-১: আমির এজাজ খান, পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩: জয়নুল আবেদীন, ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল।

ফরিদপুর-১: খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১: নাদিরা আক্তার, মাদারীপুর-২: জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম, সিলেট-৪: আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া, কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমীন এবং কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, অবশিষ্ট ২৭টি আসনেও পরবর্তীতে পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণা করা হবে।

Tags: ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত৩৬ আসনে প্রার্থী ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম