Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জলবায়ু সংকটে অভিবাসন নয়, টিকে থাকতে দরকার অভিযোজন কৌশল

Taslima TanishabyTaslima Tanisha
১২:৫৫ pm ২৫, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:

জলবায়ু সংকটে উপকূলীয় অঞ্চলে দিনদিন অভিবাসনের হার বাড়ছে। বিশেষত জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ যেমন- ঘূর্ণিঝড়, বন্যা, এবং লবণাক্ততার ফলে অনেক মানুষ জীবিকা হারিয়ে ফেলছে। জীবন জীবিকার তাগিদে তারা শহরের দিকে স্থানান্তরিত হচ্ছে। এই অভিবাসনের ফলে তারা নতুন সংকট যেমন- অনিরাপদ আবাসন, স্বাস্থ্য ও শিক্ষার অভাব এবং সামাজিক বঞ্চনার শিকার হচ্ছে।

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামের কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে জলবায়ু সংকট মোকাবিলা করতে ও স্থানীয় জনগোষ্ঠীর অভিবাসনে নিরুৎসাহিত করার উদ্দেশ্য স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলার পদ্মপুকুর, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ১৮ জন যুব, সাংবাদিক, কৃষক, এএলসি (এগ্রোইকোলজি লার্নিং সেন্টার) ও শতবাড়ির অভিযোজন কৌশল ও কৃষিপ্রতিবেশীয় চর্চাকারীরা অংশগ্রহণ করেন।

অভিযোজন কৌশল প্রশিক্ষণে শিক্ষক রণজিৎ বর্মন বলেন, উপকূলের প্রধান সমস্যা লবনাক্ত। এলাকায় অভিযোজন চর্চার সাথে বিভিন্ন ধরনের লবন সহনশীল ফসলের জাত সম্প্রসারিত হলে কৃষি কাজ করে অনেকেই পারিবারিক চাহিদা পূরন করে আর্থিক ভাবে লাভবান হতে পারবে।লবনাক্ততা শুধু কৃষিতে প্রভাব ফেলছে তা নয়, একই সাথে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে স্থানীয় জনগোষ্ঠী।
পানখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের প্রতিনিধি কনিকা রানীর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ ও পরিকল্পনা সভাটি পরিচালনা করেন বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং, শ্যামনগর রিসোর্স সেন্টার এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার ও কৃষিপ্রতিবেশীয় চর্চাকারী নিমাই মন্ডল। কর্মসূচিটি সঞ্চালনা করেন বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর বরষা গাইন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক তৈরী করে কৃষি কাজকে এগিয়ে নিয়ে যেতে এবং জীবন-জীবিকার উন্নয়নে আত্মা নির্ভরশীলতা গড়ে তুলতে অভিযোজন চর্চা প্রয়োজন।

দিনব্যাপী কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনে এলাকার সংকট মোকাবিলায় অভিযোজন পদ্ধতি সরেজমিনে পরিদর্শনের মধ্য দিয়ে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষি চর্চাকে জোরদার করার কৌশল সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
ছবি- শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম