Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

Taslima TanishabyTaslima Tanisha
১২:৪৩ pm ২৫, নভেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবির বাস্তবায়ন না হওয়ায় সারা দেশে তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন। আজ মঙ্গলবার, ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৭ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। কর্মবিরতির কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানায়, দীর্ঘ আলোচনার পরও সরকারের পক্ষ থেকে কোনো বাস্তব অগ্রগতি না থাকায় তাদের ঘোষিত কর্মসূচি কার্যকর করতে বাধ্য হয়েছেন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম জানান, তিন দফা দাবির মধ্যে রয়েছে—

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান,

শতভাগ বিভাগীয় পদোন্নতি,

চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার বাধা দূর করা।

তার ভাষ্যে, বহু আশ্বাস সত্ত্বেও বাস্তবে কোনো প্রক্রিয়া এগোয়নি, তাই কর্মবিরতি ছাড়া বিকল্প ছিল না।

সংগঠনের আহ্বায়ক শাহীনূর আকতার এক বিবৃতিতে জানান, চলমান অচলাবস্থার কারণে আন্দোলন আরও জোরদার করা ছাড়া উপায় নেই। তিনি বলেন, ১ নভেম্বর সংবাদ সম্মেলনে সরকারকে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু দাবিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা পরবর্তী ধাপে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৭, এবং শিক্ষক আছেন ৩ লাখ ৮৪ হাজার জন। গত ২৪ এপ্রিল মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিলেও সহকারী শিক্ষকেরা তা গ্রহণযোগ্য মনে করছেন না। তাদের অভিযোগ— সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যান্য ক্যাডারের অফিসার বা মাধ্যমিক সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড পাচ্ছেন, অথচ প্রাথমিকের সহকারী শিক্ষকরা অতিরিক্ত প্রশিক্ষণ নিয়েও এখনো ১৩তম গ্রেডে রয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম