স্টাফ রিপোর্টার:
গণপ্রকৌশল ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আইডিইবি সাভার ধামরাই সাংগঠনিক জেলার উদ্যোগে গতকাল শুক্রবার এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় সাভার উপজেলার চত্বরে বেলুন উড়িয়ে র্যালি ও আলোচনা সভার উদ্বোধন করেন আইডিইবির সাভার-ধামরাই সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে র্যালিটি সাভার উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রকৌশলী সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী মোখলেছুর রহমান (ইবনে সিনা), প্রকৌশলী রমজান আলী (আনবিক শক্তি কমিশন), প্রকৌশলী ইউসুফ আলী ( গণপূর্ত) , প্রকৌশলী মোজাম্মেল হক (বেপজা), প্রকৌশলী সাজ্জাদ (হাওর আইটি), প্রকৌশলী আব্দুল কুদ্দুস (এফডিইবি), প্রকৌশলী আব্দুল কাদের (জাবি) প্রমুখ।
এতে গণপ্রকৌশলিরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নানা সংকট, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভাপতি প্রকৌশলী ফিরোজ সালাউদ্দিনের বক্তব্যের মাধ্যমে র্যালি ও আলোচনা সভার সমাপ্তি হয়।

