Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াত নেতার প্রোগ্রাম, তাই বাউফলে একাধিক মাদ্রাসায় আগেভাগে ছুটি!

Taslima TanishabyTaslima Tanisha
৩:৫৯ pm ০১, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

আবু রায়হান,পটুয়াখালী,প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর এক কেন্দ্রীয় নেতার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে উপজেলার একাধিক মাদ্রাসায় নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে এমন চিত্র দেখা গেছে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে।

জানা গেছে, সেদিন বাউফল পৌর শহরের মুসলিমপাড়া এলাকার রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হিফজ বিভাগের সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রশিবির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। সরেজমিনে বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টার মধ্যে চন্দ্রপাড়া ঢালী আছিয়া খাতুন আলিম মাদ্রাসা ও উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, চতুর্থ শ্রেণির এক কর্মচারী ছাড়া সেখানে কোনো শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত নেই।

ঢালী আছিয়া খাতুন আলিম মাদ্রাসার নিরাপত্তা প্রহরী মো. রুবেল জানান, “বাউফলে মাহফিল আছে, এজন্য বেলা ১২টার দিকে মাদ্রাসা ছুটি দিয়ে দেওয়া হয়েছে।”

একইভাবে উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসার নিরাপত্তা প্রহরী নূরুল হক বলেন, “গোলাবাড়ি প্রোগ্রাম আছে, এজন্য একটা ক্লাস নিয়ে সুপার নজির আহম্মেদ স্যার ছুটি দিয়ে দিয়েছেন।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) মো. আকরাম হোসেন খান বলেন, “এটা ঠিক হয়নি। আমি বিষয়টি খতিয়ে দেখব। আমাদের বার্ষিক পরীক্ষা একেবারে সামনে, এখন এমন ছুটি দেওয়া অনুচিত।”

অন্যদিকে, উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”

স্থানীয় সচেতন মহলের দাবি, রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে ছুটি দেওয়া শিক্ষা প্রশাসনের শৃঙ্খলার পরিপন্থী এবং তা নিয়ে তদন্ত হওয়া উচিত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম