Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘুরে দাঁড়াচ্ছে সাতক্ষীরাসহ ৪ জেলায় এসিড সন্ত্রাসে ক্ষতিগ্রস্তরা

Taslima TanishabyTaslima Tanisha
৭:৩১ pm ২৯, অক্টোবর ২০২৫
in অন্যান্য, সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা, দিনাজপুর, পাবনা ও সিরাজগঞ্জ একসময় এসিড সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ভয়ঙ্কর প্রান্তিক অঞ্চলের নাম হলেও আজ সেই চিত্র বদলাচ্ছে। চার জেলায় সার্ভাইভাররা ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছেন, জীবনকে নতুনভাবে গড়ে তুলছেন, এবং সমাজে নিজস্ব স্থান করে নিচ্ছেন বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

বুধবার(২৯ অক্টোবর)দিনব্যাপী সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ‘সংগ্রাম থেকে সাফল্য: সেতু বন্ধনের সাহসী যাত্রা’ শীর্ষক সেতু বন্ধন গড়ি নেটওয়ার্ক জেলা সম্মেলনের আলোচনা সভায় উঠে আসে এই পরিবর্তনের গল্প।

এসিড সারভাইভরস নের্টওয়ার্ক এসবিজিএন’র আয়োজনে স্বদেশ ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সম্মেলনে স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় ও বিশিষ্ট্য সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধা।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, এ্যাকশন এইড’র কো-অর্ডিনেটর নূরুন নাহার বেগম প্রমুখ।

এর আগে মিলনায়তনের বাইরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে জেলার সার্ভাইভাররা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় প্রশাসন ও নাগরিকরা অংশ নেন। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সার্ভাইভাররা তাঁদের দাবি ও সচেতনতা তুলে ধরেন।

সভায় জানানো হয়, সাতক্ষীরায় মোট ১৬৪ জন সার্ভাইভার আছেন, যার মধ্যে ১১৬ জন নারী এবং ৪৮ জন পুরুষ। দিনাজপুর, পাবনা ও সিরাজগঞ্জ মিলিয়ে আরও শতাধিক সার্ভাইভার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। বক্তারা জানান, এই চার জেলায় সার্ভাইভাররা সামাজিক অন্তর্ভুক্তি, আত্মকর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনছেন। কেউ সেলাই বা বিউটি পার্লার চালাচ্ছেন, কেউ হাঁস-মুরগি ও সবজি চাষে নিয়োজিত, আবার কেউ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা শুরু করে নিজের পরিবারকে পরিচালনা করছেন।

বক্তারা জানান, স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি।জেলা ও উপজেলা পর্যায়ে বার্ন ইউনিট না থাকার কারণে অনেক সার্ভাইভারকে ঢাকায় চিকিৎসার জন্য যেতে হয়। মামলার দীর্ঘসূত্রিতা এবং আইনি সহায়তার ঘাটতি ন্যায়বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করছে। তবুও সার্ভাইভাররা সামাজিক স্বীকৃতি ও আত্মনির্ভরতার মাধ্যমে ধীরে ধীরে এগোচ্ছেন।

সভায় অংশ নেওয়া সার্ভাইভাররা জানান, আগের মতো তারা অবহেলিত বোধ করছেন না। পরিবার ও স্থানীয় সমাজের সহযোগিতায় তারা নিজের জীবন গড়ে তুলতে পারছেন। গঙ্গাদাসী, নুরুন্নাহার, ছফুরা খাতুনদের মতো অনেক সার্ভাইভার এখন হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং কৃষি উদ্যোগে স্বাবলম্বী।

সভায় জেলা প্রশাসক, মহিলা বিষয়ক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি সার্ভাইভারদের জন্য স্থায়ী তহবিল, প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপনের আশ্বাস দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম