Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে আবারও ১ কোটি ৮৩ লক্ষ টাকার স্বর্নসহ আটক -১

Taslima TanishabyTaslima Tanisha
৮:০৯ pm ২৬, অক্টোবর ২০২৫
in অন্যান্য, সারাদেশ
A A
0

মোঃ মারুফ হোসেন, যশোর জেলা প্রতিনিধি:

যশোরের মুড়লী মোড় এলাকা হতে ১.০২০ কেজি ওজনের ০৮ (আট) টি স্বর্ণের বার এবং ১.৪৫ গ্রাম ওজনের ০১টি স্বর্ণের আংটিসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি।

রবিবার ২৬ অক্টোবর ২০২৫ তারিখ ০৬৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় যশোরের কোতয়ালী থানাধীন যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় এলাকা হতে ০১ জন আসামীসহ ১.০২০ কেজি ওজনের ০৮ (আট) টি স্বর্ণের বার, ১.৪৫ গ্রাম ওজনের ০১টি স্বর্ণের আংটি এবং ০১টি মোবাইল আটক করে।

আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে গমন করছিল।

আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- (১) শেখ অলিউল্লা (৫৫), পিতা- শেখ আরিজুল্লাহ, মাতা- সুফিয়া খাতুন, গ্রাম-মধ্য কটিয়া, ডাকঘর-সাতক্ষীরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১,৮৩,০২,৩৪১/-(এক কোটি তিরাশি লক্ষ দুই হাজার তিনশত একচল্লিশ) টাকা, ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং নগদ ১,৭৬০/- টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১,৮৩,২৪,১০১/-(এক কোটি তিরাশি লক্ষ চব্বিশ হাজার একশত এক) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম