Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের গ্রেফতারের দাবি

Taslima TanishabyTaslima Tanisha
৫:৩২ pm ১৬, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বাদল হোসেনকে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং শান্ত পীরগঞ্জকে অশান্ত করার পায়তারার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল কবির, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, জেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল শান্ত, নুর নবী রানা, মুজিবুর রহমান, বাদল হোসেন, সিহাব, সাকিব, ব্যবসায়ী সুলতান আলমগীর সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের হাত থেকে মোবাইল ও প্রেসকার্ড কেড়ে নিয়ে শুধু একজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়নি এটি গণমাধ্যমের মর্যাদার ওপর আঘাত করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত মেনে নেওয়া হবে না।

তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের এবং যারা শহরের বুকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের মনে ভয় সঞ্চার করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম