কাজী মফিকুল ইসলাম, (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি):
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই দুই মাদক কারবারি হলো আশুগঞ্জের তারুয়ার নোয়াব মিয়ার ছেলে মো: ওবায়দুর মিয়া একই গ্রামের সোলায়মান প্রকাশ কালু ঠাকুরের ছেলে আবু তালেব প্রকাশ জয়নাল আবেদীন প্রকাশ সুমন ঠাকুর। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে সকালে পৗর শহরের খড়মপুর বাইপাস এলাকা সংলগ্ন খাদেম ফিসারিজ পুকুর এর সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ১০ কেজি গাঁজাসহ ওই দুই কারবারিকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন, বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ওই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। যে কোন মূল্য মাদকসহ অপরাধ নির্মূল করা হবে।

