সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আহমেদ চাঁদ আহমেদ (১২) নামের এক শিশু তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের অভিযোগ,বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি,ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।
নিখোঁজ আহমেদ চাঁদ শ্রীমঙ্গলের জালালিয়া রোড এলাকার বাসিন্দা সোহাগ মিয়া ও রেনু বেগমের ছেলে। পরিবার জানায়,গত ৭ অক্টোবর (সোমবার) দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে শিশুটির আর কোনো খোঁজ মেলেনি। আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজ নিয়েও ব্যর্থ হন স্বজনরা।
পরদিন,৮ অক্টোবর শিশুটির চাচা সুমন আহমেদ শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার নথি অনুযায়ী,জিডি নম্বর ৮২৮, ট্র্যাকিং নম্বর KKQXNE।
পরিবারের সদস্যরা জানান,নিখোঁজের পর তিন দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সূত্র মেলেনি। তারা প্রশাসনের কাছে শিশুটিকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানিয়েছেন।
নিখোঁজ আহমেদ চাঁদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে শ্রীমঙ্গল থানা অথবা শিশুটির চাচা সুমন আহমেদ (মোবাইল: ০১৭১৫-৬১২২০৯)–এর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবার।

