Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমরিহাটে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

Taslima TanishabyTaslima Tanisha
১:১২ pm ০৯, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

সমাজে উপেক্ষিত শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা তাদের আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে লালমনিরহাটে অবস্থান কর্মসূচি এবং জেলা প্রশাসকের নিকট ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে।

লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যেগে বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় লালমনিরহাট শহরের স্টেশন রোডস্থ রেলওয়ে চিল্ড্রেনপার্ক উচ্চ স্কুল সংলগ্ন এলাকায় তারা কর্মসূচর আয়োজন করে । কর্মসূচিতে বক্তারা ইশারা ভাষায় ও লিখিত বক্তব্যে জানান, “জেলায় প্রায় সকল বধির ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মানবেতর জীবনযাপন করছেন।

কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের কর্মসংস্থান ও সমাজিকপুর্নবাসনের জন্য এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাদের মৌলিক অধিকার ও আত্মকর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।”অবস্থান কর্মমূচী শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

৭ দফা দাবিগুলো হলো—
১. সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য সরকারি জমি বরাদ্দ।
২. দরিদ্র ও ভবঘুরে বধির সদস্যদের পুনর্বাসন, আর্থিক সহায়তা ও আবাসন নির্মাণ।
৩. সকল বধিরের জন্য সামাজিক নিরাপত্তা ও আইনগত সেবার নিশ্চয়তা।
৪. ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে ভিজিএফ কার্ড, জিআর চাল ও ত্রাণ সামগ্রী বরাদ্দ।
৫. বধিরদের চলাচলের সুবিধার্থে লোকাল গণপরিবহনে হাফ ভাড়া সুবিধা।

৬. ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান।
৭. জাতীয় বধির ঐক্য পরিষদের ১৫ দফা দাবি আদায়ের মহাসমাবেশে অংশগ্রহণে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তানভির রায়হান শৈবাল, সহসভাপতি আশরাফুর রহমান সেলিম, সহ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক সুদিপ্ত রায়, নির্বাহী সদস্যসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক বাক ও শ্রবণ প্রতিবন্ধী অংশ নেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম