Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ বিশ্ব শিক্ষক দিবস

Taslima TanishabyTaslima Tanisha
১১:৩৫ am ০৫, অক্টোবর ২০২৫
in Lead News, লাইফস্টাইল
A A
0

আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উদযাপিত হচ্ছে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে। এবারের প্রতিপাদ্য — ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।

১৯৯৪ সালে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বজুড়ে এই দিবসটি পালনের সূচনা হয়। এক বছর আগে, অর্থাৎ ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ৫ অক্টোবর দিনটিকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছরই পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে ১০০-রও বেশি দেশে।

শিক্ষক সমাজের পথপ্রদর্শক— শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও নৈতিকতার বিকাশে তাঁদের ভূমিকা অপরিসীম। শুধু পাঠদান নয়, বরং সমাজ ও রাষ্ট্রের জ্ঞানভিত্তিক উন্নয়নে শিক্ষকরাই প্রধান চালিকাশক্তি।

দিবসটির মূল লক্ষ্য হলো শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা, পাশাপাশি তরুণ প্রজন্মকে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা। ইউনেস্কোর মতে, শিক্ষকতা পেশার সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত না হলে টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ‘গুণী শিক্ষক সংবর্ধনা’ অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক পর্যায়ের নির্বাচিত ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।

বিশ্ব শিক্ষক দিবস শুধুমাত্র আনুষ্ঠানিকতার নয়— এটি শিক্ষকদের প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশ ও শিক্ষার প্রতি নতুন অঙ্গীকারের প্রতীক।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম