Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি–জামায়াত কাড়াকাড়ি করে লোক নিয়োগ দিয়েছে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৫৬ am ২৯, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াতে ইসলামী প্রশাসনিক পদে কাড়াকাড়ি করে নিজেদের লোক নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর ভাষ্যে, নিয়োগ সম্পন্ন হওয়ার পরপরই তারা ডিসেম্বর থেকে অসহযোগ শুরু করেছে।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

সংলাপে সম্প্রচার নীতিমালা, সাংবাদিকদের ওয়েজ বোর্ড, বিটিভি ও বেতারে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মাহফুজ আলম। তিনি রাজনৈতিক দল ও আমলাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন।

তথ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশে সবাই গোষ্ঠীস্বার্থের জন্য কাজ করে, জাতীয় স্বার্থ দেখে না। ভালো আইন বা নীতি প্রণয়নের বিষয়ে কারও আগ্রহ নেই।” আমলাদের বিষয়ে তাঁর মন্তব্য—“তারা পরের সরকারের অপেক্ষায় আছে। এটিই ট্রানজিশনাল সরকারের দুর্বলতা।”

বর্তমান সরকারের সংকট প্রসঙ্গে মাহফুজ আলম জানান, এক মাস ধরে গুঞ্জন ছিল ছাত্র উপদেষ্টারা সরে দাঁড়াবেন। ফলে ওই দপ্তরের কাজ শ্লথ হয়ে গেছে।

জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী কাজ করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, দেশে সামরিক–বেসামরিক আমলাতন্ত্র, মিডিয়া, সুশীল সমাজ ও ব্যবসায়ী গোষ্ঠীর পারস্পরিক সহযোগিতা অটুট রয়েছে। গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থে কাজ করছে।

তাঁর মতে, সামরিক–বেসামরিক আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করলে গণমাধ্যমকে ফ্যাসিস্টমুক্ত করাও সম্ভব নয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম