Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় রিমান্ডে থাকা আসামির মৃত্যু

Taslima TanishabyTaslima Tanisha
৩:২৫ pm ২৬, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় রিমান্ডে থাকা মোজাফফর (২৬) নামের এক আসামি আজ শুক্রবার সকাল ৮টায় জেলা হাসপাতালে মারা গেছেন। মৃত্যুর পর সুরতহাল প্রতিবেদন ও আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৃত মোজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

পুলিশের তথ্যমতে, গত ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে মোজাফফরসহ চারজনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। একই দিনে আদালতে চুরির মামলায় তাদেরকে হাজির করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

২৫ সেপ্টেম্বর পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত একদিনের জন্য মঞ্জুর করেন। রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে মোজাফফর অসুস্থ হন। অন্যান্য আসামিরা পুলিশকে বিষয়টি জানালে সকাল সাড়ে ৭টায় তাকে জেলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে গুরুতর হার্ট অ্যাটাকে ভুগছেন বলে শনাক্ত করেন। খুলনায় স্থানান্তরের সুপারিশ করা হয়, কিন্তু হাসপাতালে অবস্থানকালে সকাল ৮টায় তার মৃত্যু হয়।

বাগেরহাট জেলা পুলিশের সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। মৃত্যুর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে সুরতহাল তৈরি করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, “মোজাফফর হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে দেখা যায়, তার গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে। স্থানান্তরের প্রস্তুতি চলছিল, কিন্তু তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম