Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপির কাছে ৩০ আসন চেয়েছিল জামায়াত

Tanazzina TaniabyTanazzina Tania
৪:৩৪ pm ২৩, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সম্পর্ক শীতল হয়ে উঠছে। মূল বিরোধ দেখা দিয়েছে আসন ভাগাভাগি এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে।
সম্প্রতি কলকাতার দৈনিক ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জামায়াত তাদের কাছে ৩০টি আসন চেয়েছে। তবে বিএনপি এতে আগ্রহ দেখায়নি।
মির্জা ফখরুল বলেন, ‘জামায়াত আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপুত হয়নি।’
তিনি আরও জানান, জামায়াত তাদের ক্ষমতার তুলনায় অতিরিক্ত গুরুত্ব পাওয়ার চেষ্টা করছে। ‘জামায়াত যত বড় শক্তি নয়, আমরা আগেও অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি,’ মন্তব্য করেন ফখরুল।
এদিকে জামায়াতে ইসলামী নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে চাইলেও বিএনপি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। বিএনপির অবস্থান, নির্বাচন হবে প্রচলিত নিয়মেই।
ফখরুল বলেন, ‘মানুষ যে পদ্ধতিতে ভোট দিতে চায়, সেই প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে। জামায়াতও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে।’
তিনি আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনও সন্দেহ বা অশান্তির আশঙ্কা নেই।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম